বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনঃ

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন

মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনঃ

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫’। আজ ৩০ জুলাই বুধবার ২০২৫ নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর মহানগর নেতৃবৃন্দ।

মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, চরপাড়া সাংগঠনিক থানা শাখার আমীর সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ঘাগড়া সংগঠনিক থানা শাখার আমীর মনির হোসাইন, হালুয়াঘাট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ”এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন নয়; বরং জুলাই মাসে যারা গণতন্ত্র, ন্যায় ও নৈতিকতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে ধারণ করতেই এই টুর্নামেন্টের আয়োজন। তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম এই ধরনের আয়োজন।”
টুর্নামেন্টে মহানগর ও সদরের সাংগঠনিক থানা পর্যায়ের ১৬টি দল অংশ নিচ্ছে। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করছে যুব বিভাগের নিজস্ব ক্রীড়া উপ-কমিটি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চরপাড়া বয়েজ ক্লাব ও দিশারী স্পোর্টিং ক্লাব, গাঙ্গিনারপাড়। যেখানে চরপাড়া বয়েজ ক্লাব, দিশারী স্পোর্টিং ক্লাব কে ৩ গোলে পরাজিত করে সুপার এইটে দল হিসেবে প্রথম জায়গা করে নেয়। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টটিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা সহ নক আউট পর্বে ৮ টি খেলা, সুপার এইটে ৪ টি খেলা, সেমিফাইনালে ২ টি খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে স্মারক ট্রফি ও পুরস্কার প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD