সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান: এক যুবকের কারাদণ্ড ও জরিমানা

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান: এক যুবকের কারাদণ্ড ও জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসেল মিয়া (২৩) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, রাসেল মিয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সোনাহাট স্থলবন্দরে পাথর ব্যবসার সঙ্গে জড়িত।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের একটি দল আন্ধারিঝাড় ইউনিয়নের নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সময় রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ও ৩৬(৫) ধারা অনুসারে তাকে শাস্তি প্রদান করা হয়।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD