সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: তথ্য সচিব

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের পরিবারের সুবিচার পাওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সচিব মাহবুবা ফারজানা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহিদদের পরিবারের কষ্ট ও আহতদের দুরবস্থা সামনে আনতে হবে। তথ্যসেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের বিভ্রান্তি ঠেকাতে তথ্যসেবার কর্মীদের আরও সক্রিয় ও দক্ষভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD