রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

লালপুরে নকল পণ্য তৈরির অপরাধে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

লালপুরে নকল পণ্য তৈরির অপরাধে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার আব্দুলপুরে অভিযান চালায়। অভিযান কালে দেশ আইসক্রিম ফ্যাক্টরিকে
বিএসটিআই এর অনুমোদন বিহীন ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও পানীয় উৎপাদন এবং অন্য কোম্পানির পণ্যের নামে নকল পণ্য তৈরির অপরাধে বিএসটিআই আইন- ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD