বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ধর্মপাশায় বেরিকান্দী গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

ধর্মপাশায় বেরিকান্দী গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জের ধর্মপাশা বেরিকান্দী গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় বেরিকান্দী গ্রামবাসী প্রতিবাদ সভা আয়োজন করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভূক্তভোগী মোস্তাকিম, রফিকুল চৌধুরী, লিটন মিয়া, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, অনিক, শাহজাহান, দেলোয়ার হোসেন তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সুবিচার প্রার্থনা করেন। জানাযায়, উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী মো: মোস্তাকিম (২৪) পিতা মৃত মোখলেসুর রহমান শান্ত  গ্রাম:বেরিকান্দি গত ২৬/০৭/২০২৫ ইং রোজ শনিবার পাইকরাটি গাছতলা বাজার হইতে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলে জিংলীগড়া বেরিকান্দি রাস্তার মাঝামাঝি আনুমানিক বেলা ৬ ঘটিকার সময় জিংলীগড়া গ্রামের রেজাউল করিম (২৫) পিতা মৃত আরোজ আলী, আশরাফুল (১৯) পিতা লাল ধন, মুজাহিদ ( ১৮) পিতা বাবুল মিয়া একই ইউনিয়নের সর্বসাং জিংলিগড়া। মাদকদ্রব্য সেবন করে রাস্তার মাঝে ওই হুল্লা চিৎকার শুরু করে আমি বাড়িতে যাওয়ার পথে রাস্তা সরে দাঁড়ানোর বাধা দিলে আমাকে তিন জনে ধরে নাকে মুখে কিল ঘুষি শুরু করে, আমার সারা শরীরে খোঁজ করে টাকা পয়সা না পেয়ে লাল ধন  ও বাবুল মিয়া তাদের সহযোগী হয়ে ফোনের মাধ্যমে টাকা আনার প্রস্তাব দেয়। আমি প্রাণভয়ে ভেবে চিন্তে না পেয়ে জিংলীগড়া গ্রামের মাসুদ মিয়ার কাছে ফোন দেই বিস্তারিত বলি। মাসুদ মিয়া আসতে দেরি হওয়ায় আমাকে কিল ঘুষি ও লাথি শুরু করে, ২ লক্ষ টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে চিৎকার করে। মাসুদ মিয়াকে ফোন দেওয়ার পর তিনি ১৫/২০মিনিট পর ঘটনাস্থলে আসে তার উপস্থিতি দেখে সন্ত্রাসীগণ চিৎকার করে বলে এ ব্যাপারে কাউকে জানালে তোকে খুন করবো বলে চলে যায়। গ্রাম্য লোকজন গণ্যমান্য ও মেম্বারের সহিত সালিশের মাধ্যমে নিরসনের চেষ্টা করে এর কোন প্রতিকার হয়নি। সুবিচারের স্বার্থে ২৮/০৭/২০২৫ ইং ধর্ম পাশা থানায়  লিখিত অভিযোগ দাখিল করি।
অভিযুক্ত রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শক্রতার জের ধরে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার সাথে আমাদের কোন সর্স্পক নেই।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD