মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

রাজিবপুরে পুরু্ষ্কার বিতরণী অনুষ্ঠান

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৯ সময় দেখুন

রাজিবপুরে পুরু্ষ্কার বিতরণী অনুষ্ঠান

কুড়িগ্রামের রাজিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাজিবপুর উপজেলা অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাত হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন কলেজ শিক্ষক মন্তাজ আলী,মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান শামছু,ও মাধ্যমিক শিক্ষক শফিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চাচালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া।

এ সময় মোট ২৫ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের প্রাপ্তি ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করে উৎসাহিত করা হয়, যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD