বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫০ সময় দেখুন

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন

ছাতক থানা পুলিশ রবিবার রাত অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও গ্রামের মোঃ মাহমুদ আলীর পুত্র মোঃ রহমত আলী (৫৬), মোঃ আকবর আলী (৫৪) মোঃ রহমত আলীর পুত্র আবু সুফিয়ান (২০)- কে গ্রেফতার করেছে। তারা ছাতক থানার মামলা নং-৩৪, তাং-২৭/০৭/২৫ ইং এর পলাতক আসামী।

ছাতক থানার মামলা নং-০৪ (৭)২৫, জি আর-১৯২/২৫ এর আসামী নাহিদ হাসান (১৭) কে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে  গ্রেফতার করেছে। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মাফিজ আলীর পুত্র। স্থানীয় লোকজন তাকে আটক  করে পুলিশে সোপর্দ করেছেন বলে জানাগেছে।

পুলিশের পৃথক অভিযানে দায়রা-১৮১/১৫, জিআর-৩৬/১৫ (ছাতক) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ মাসুম মিয়া (৪৫)- কে গ্রেফতার করা হয়েছে। সে  ইসলামপুর ইউনিয়নের  উত্তর গনেশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD