বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ভুরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলীর মৃত্যুতে শোকের ছায়া

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়  ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

ভুরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলীর মৃত্যুতে শোকের ছায়া

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া এলাকার বাসিন্দা ও উপজেলার বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী হায়দার আলী (৬৫) আর নেই। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন বাজারে কাঁচামাল সরবরাহ করতেন এবং সততা ও ন্যায্য বাণিজ্যের জন্য ব্যবসায়ী সমাজের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছিলেন।

গত সোমবার নাগেশ্বরীতে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় হায়দার আলী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনায় তিনি প্রচণ্ড আঘাত পান; তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং একাধিক পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হায়দার আলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কামাত আঙ্গারিয়া ও আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ তার মৃত্যুর খবরে ভেঙে পড়েন। এলাকাবাসী জানিয়েছেন, তিনি ছিলেন সৎ, পরিশ্রমী ও উদার মনের একজন মানুষ, যিনি ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও আন্তরিকভাবে অংশ নিতেন।

মৃত্যুকালে হায়দার আলী স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD