বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

তালতলীতে ইনতেফা কম্পানির সৌজন্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তালতলী
  • আপডেটের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

তালতলীতে ইনতেফা কম্পানির সৌজন্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

তালতলী (বরগুনা): কৃষি উন্নয়নে এক অনন্য উদ্যোগ হিসেবে বরগুনার তালতলী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ করেছে কৃষি উপকরণ কোম্পানি ইনতেফা।

এই কার্যক্রমটি আয়োজন করেন আমতলী টেরিটরির তালতলী উপজেলার ইনতেফা কম্পানির পরিবেশক মেসার্স মাতুব্বর ট্রেডার্স। প্রতিষ্ঠানটির সৌজন্যে স্থানীয় কৃষকদের মধ্যে উচ্চমানের বিভিন্ন জাতের ফলজ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স মাতুব্বর ট্রেডার্স-এর পরিচালক হাফিজুর রহমান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, কৃষকদের পাশে দাঁড়িয়ে টেকসই কৃষি গড়তে সহায়তা করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনতেফা কম্পানির টেরিটরি অফিসার রফিকুল ইসলাম এবং স্থানীয় সচেতন ও প্রগতিশীল কৃষক শাহাদাৎ মাতুব্বর।

বক্তারা বলেন, কৃষিতে সঠিক প্রযুক্তি ও গুণগত মানের বীজ বা চারা ব্যবহার করলে উৎপাদন বাড়ে, কৃষকের আয় বাড়ে এবং দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়। এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে চাষাবাদের প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চারা বিতরণ শেষে উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকরা তাদের নানা প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করেন, এবং ইনতেফা কোম্পানির পক্ষ থেকে তাদের চাষাবাদে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এমন মানবিক ও কৃষিবান্ধব উদ্যোগের জন্য উপস্থিত কৃষকরা মাতুব্বর ট্রেডার্স ও ইনতেফা কম্পানিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD