বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

লালপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

লালপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশটি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর দিকনির্দেশনায়।
সভায় সভাপতিত্ব করেন বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু ও ফিরোজ হোসেন মিল্টন, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাদুল হক বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল।

কর্মী সমাবেশে বক্তারা আগামী ২ আগস্ট গোপালপুর পৌর এলাকায় অনুষ্ঠিতব্য বিজয় মিছিল সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার তাগিদ দেন।
তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD