মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

সুনামগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক  সুনজিত কুমার চন্দ (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা) , অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD