বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ তিন জন গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ তিন জন গ্রেপ্তার

জগন্নাথপুরে নিয়মিত মামলার আসামী মনির(৫০), সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েল (৩২) ও  গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী রাজু(৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার, এসআই( নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ২৫ শে জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সুনুয়াখাই (লতিফ নগর) গ্রাম নিবাসী মৃত তুরাব আলীর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১৭, তারিখ-২৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩০২/১১৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় আসামী মনির মিয়া (৫০) কে ছাতক উপজেলার  জাউয়া বাজার এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেন। এছাড়াও জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রৌডর (প্রকাশিত জামালপুর) গ্রাম নিবাসী জমির মিয়ার ছেলে  সিআর নং-৮ /২৪ (জগঃ) মামলায় আদালত কর্তৃক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ৮০০০০০(আট লাখ) টাকা অর্থদন্ডে দন্ডিত  সাজাপ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ জুয়েল মিয়া (৩২) ও জগন্নাথপুর উপজেলার বড়কাপন গ্রাম নিবাসী আবন মিয়ার ছেলে  সিআর-১৫৭/২৩ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাজু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৬ শে জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD