বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৩৫ সময় দেখুন

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

দদ
ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের  জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান’ আজ সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে। পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে যেন ভালো রাখেন সেই দোয়া কামনা করি। বক্তব্যে প্রধান অতিথি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

অনুষ্ঠানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD