বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ময়মনসিংহে মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে উত্তাল শিক্ষার্থীরা: অভিযুক্তের শাস্তি ও প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৭৮ সময় দেখুন

ময়মনসিংহে মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে উত্তাল শিক্ষার্থীরা: অভিযুক্তের শাস্তি ও প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মাদ্রাসায় বলাৎকারের পূর্ববর্তী একটি ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উত্তাল হয়ে ওঠে মাদ্রাসার শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক আজিজুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি, মাদ্রাসায় পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞাসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা বড় মসজিদের সামনে থানারঘাট রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানায়, অভিযুক্ত শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে ইতোমধ্যে বলাৎকারের অভিযোগ উঠেছে। এর পরও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। তারা দাবি করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করবেন। অন্যথায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এবং এসআই মোঃ সাফায়েত হোসেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD