রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নন্দীগ্রামে পৌর বিএনপির সেক্রেটারী শফিউল আলম সুমনের জার্সি বিতরণ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

নন্দীগ্রামে পৌর বিএনপির সেক্রেটারী শফিউল আলম সুমনের জার্সি বিতরণ

নন্দীগ্রামে সূর্য তরুণ ক্লাবের ফুটবল খেলোয়ারদের মাঝে পৌর বিএনপির সেক্রেটারীর উদ্যােগে জার্সি বিতরন করা হয়েছে। শুক্রবার ২৫ জুলাই বিকেলে নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে নন্দীগ্রাম সূর্য তরুণ ফুটবল ক্লাবের খেলোয়ারদের মাঝে নিজ অর্থায়নে এ জার্সি বিতরণ করেন, নন্দীগ্রাম পৌর বিএনপির সেক্রেটারী কে,এম শফিউল আলম সুমন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নূরনবী সহ অত্র ক্লাবের সদস্য বৃন্দ। জার্সি বিতরনকালে পৌর বিএনপির সেক্রেটারী শফিউল আলম সুমন বলেন,

খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশ ঘটায়। বর্তমানে অনলাইনের যুগে মোবাইলভিত্তিক খেলায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধূলা। উৎসাহ না থাকায় উঠতি বয়সের যুবকরা ফুটবল খেলার মতো জনপ্রিয় খেলা হারিয়ে ফেলছে। একসময় ফুটবল খেলা জনপ্রিয় খেলা হিসেবে গ্রাম গঞ্জের বিভিন্ন খেলার মাঠ দর্শক পরিপূর্ণ থাকতো কানায় কানায়। এলাকার যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করা এবং এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যেই খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD