সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নববধুর লাশ উদ্ধার  “স্বামী আটক”

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন

ছাতকে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত
নববধুর লাশ উদ্ধার  “স্বামী আটক”

ছাতকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে পুলিশ গৃহবধুর লা*শ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে  গত ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই প্রবাসী মোঃ আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানষিক ভাবে নির্যাতন করে আসছিলো।

বিয়ের  ফ্রিজ ও গ্যাসচুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো স্বামী। বিষয়টি মা সহ স্বজনদেরও অবহিত করে আসছিলো কন্যা রোকশানা। সংসার সুখের জন্য পরিবারের মা, ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য নগদ ২০ হাজার টাকা এনে দেয় সে। তার পরও যৌতুক লোভী স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী।

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় বুধবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল এ  নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেল ৪ টার দিকে এসে লাশ উদ্ধার করে  সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হত্যা না আত্মহত্যা এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়।

এদিকে বুধবার রাতে পুলিশ নববধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার দেখিয়ে মোঃ আলী হোসেনকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মামলা দায়েরের বিষয়টি ও আসামিকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD