সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৪০ সময় দেখুন

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত তানভীর রহমান তামিম কৌশিক (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত তানভীর রহমান তামিম কৌশিক (২৪) নড়াগাতী থানাধীন বাঐসোনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান,
বৃহস্পতিবার (২৪ জুলাই)  রাত ১২ঃ৪৫ মিনিটের সময় নড়াগাতী থনাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম থেকে  তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তানভীর রহমান তামিম কৌশিক (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD