সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৩২ সময় দেখুন

মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠান

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত মোঃ তারিকুল আলম তেনজিং এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান)।

প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন এবং সদস্য কামরুজ্জামান জুবেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD