বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

আব্দুল জব্বার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৮১ সময় দেখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাণীশংকৈল উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি। এতে উপজেলার প্রায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালকরা অংশ নেন।
জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার,
শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মতিউর রহমান, সহ-সভাপতি আজাদ আলী,‌ সাংগঠনিক সম্পাদক, জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক, সোহেল রানা, সদস্য আবু সাঈদ প্রমুখ
এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে  বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।

পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD