রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে প্রস্তুতি, ময়মনসিংহে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

রিপোর্টার পপি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪১৯ সময় দেখুন

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে প্রস্তুতি, ময়মনসিংহে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

৪৬তম বিসিএস পরীক্ষা – ২০২৩ এর আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। সভায় তিনি পরীক্ষার সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পরীক্ষাকেন্দ্রসমূহে নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, প্রশ্নপত্র সরবরাহে নিরাপত্তা জোরদার করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, কেন্দ্রসচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

সভায় অংশগ্রহণকারীরা পরীক্ষাকে শান্তিপূর্ণভাবে পরিচালনায় জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD