বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের মানববন্ধন

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তান হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহত  আকাশ সূত্রধর হৃদয়ের বাবা-মা।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল  ৫ ঘটিকায় উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে নিহতের বাবা-মা সহ স্থানীয় এলাকাবাসির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর ও মা রেখা রানী সূত্রধর তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে উপস্থিত জীবন সূত্রধর বলেন, হত্যাকারী জাকিরের সাথে আকাশের এমন সম্পর্ক ছিল যে মায়ের পেটের ভাইয়ের  চেয়েও বেশি, বন্ধু হয়ে সে এমন বিশ্বাস ঘাতকতা করবে আমরা চিন্তাও করতে পারি নাই।আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই

দৌলতপুর বাজারের ব্যবসায়ি,টিপু সুলতান বলেন, হৃদয়(আকাশ) ছেলেটা আমাদের ছোট ভাই, সে যতদিন বাড়িতে  ছিলো, কারো সাথে তার লেনা দেনা নাই।সে অত্যান্ত ভালো ছিলো।হঠাৎ করে শোনলাম সে এভাবে মারা গেছে। এ ঘটনার উপযুক্ত ও নজিরবিহীন বিচার চাই।

নিহত  আকাশের  পিতা  প্রমোদ  রঞ্জন সূত্রধর   তার হাতে একটি এনআইডি কার্ড দেখিয়ে বলেন আসামির পক্ষের উকিল হত্যাকারি জাকিরের বয়স ১৭ বলে  আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন।মূলত জাকিরের  বয়স ২১ বছর ৫ মাস। আমার কাছে প্রমাণ আছে।
প্রমোদ রঞ্জন আরো বলেন,আমি দেশবাসির কাছে বিচার চাই,যাতে জাকির ভূঁইয়ার ফাঁসি হয় এবং যারা যারা জড়িত আমি তাদের ফাঁসি চাই।

এসময় নিহত আকাশ সূত্রধর ওরফে হৃদয়ের মা রেখা রানি ও বোন শিল্পী রানি সূত্রধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য,গত মঙ্গলবার  (১৫ জুলাই) বন্ধু জাকির ভূঁইয়া  ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে  আকাশকে বুলেট (ইদুঁর মারার বিষ) খাইয়ে দেয়। পরে বাড়ি গেলে আকাশ অসুস্থ্য হয়ে পড়ে। তখন আকাশ জানায় তার বন্ধু জাকির তাকে বুলেট মিশিয়ে খাইয়ে দিয়েছে। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে ১৬ই জুলাই রাতে সে  মারা যায় । পরিবারের দাবি মৃত্যুর পূর্বে ফেসবুকে দেওয়া ভিডিওতে নিহত আকাশ তার এক বন্ধুর নাম বলে গেছে যে তাকে বুলেট খাইয়েছে।

এঘটনায় নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর বাদী হয়ে গত ১৭ই জুলাই  নাসিরনগর থানায় একটি হত্যা মামলা ;দায়ের করেছে। অভিযুক্ত জাকিরকে আটক করেছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে আটক করা হয়েছ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD