রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কবির উদ্দিন (৪৫), তিনি ওই গ্রামের নুর আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই) সকালে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি ঘটনাস্থলের পাশেই  মারা যান।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD