বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

শাল্লায় পুলিশের পৃথক অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩১১ সময় দেখুন

শাল্লায় পুলিশের পৃথক অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী উজ্জলা বেগমসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান অভিযান পরিচালনা করেন।
এ সময় উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬)-কে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এরপর রাত সাড়ে ৩টায় আরও একটি পৃথক অভিযানে দৌলতপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী উজ্জলা বেগম (৩৭) ও রুহিত মিয়া (৩০)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন,”গাঁজার একটি বড় চালান শাল্লায় প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। অভিযান পরিচালনা করে আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, এসব মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে গাঁজার চালান এনে ছড়িয়ে দিচ্ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD