রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৬ সময় দেখুন

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে  দোয়া ও মাহফিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ এশার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্টের মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়।

এই সময় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের সভাপতি মোঃ রশিদুল ইসলাম বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’
তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মামিসপুর  চালুঞ্জা একতা যুব ক্লাবের ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন,সমাজসেবা সম্পাদক আব্দুল সালাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান,প্রচার সম্পাদক মিনহাজ সহ আরো সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যাদের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, তাদের কথা স্মরণ করে সবাই আবেগঘন হয়ে পড়েন এবং এরকম মর্মান্তিক মৃত্যু না হয় এই জন্য সবাই প্রার্থণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD