রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক

সেলিম মাহবুব,ছাতকঃ 
  • আপডেটের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ  যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন এক শোকবার্তায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় আরও জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা আজ বিশ্ববিদ্যালয়ে শোক পালন, বাদ জোহর দোয়া মাহফিল ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং বিমানটির দুই ক্রুসহ অন্তত ২৭ জন প্রাণ হারান এতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই হৃদয়বিদারক ঘটনায়।##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD