রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৭ সময় দেখুন

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ গ্রেফতার।

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এ সময় তারা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে
সম্পৃক্ত।

গ্রেফতার মোঃ কামরুল হাসান (১৮), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মোঃ শফিক মিয়ার পুত্র।
সে গোবিন্দগঞ্জ মধুবন কোম্পানির শাখায় চাকরি করে।

একই গ্রামের মোঃ মুহিবুর রহমানের পুত্র মোঃ রেদুয়ান ইসলাম (২০)। পেশায় মোবাইল মেকার। মোঃ আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫) গ্রামের মোঃ হাজির উদ্দিনের পুত্র। সে পেশায় ফটোগ্রাফার।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,তিন জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD