বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

বিমান বিধ্বংসে নিহতদের স্মরণে লালপুরে বিএনপির দোয়া

আবু তালেব, লালপুর (নাটোর)
  • আপডেটের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

বিমান বিধ্বংসে নিহতদের স্মরণে লালপুরে বিএনপির দোয়া

নাটোরের লালপুরে  বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মী সমাবেশ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ  বিমান বিধ্বংসের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান বিধ্বংসের ঘটনায় নিহত ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে রাষ্ট্রীয় শোক উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাখলুকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা,  আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, ওয়ালিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ  রয়েল সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD