সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৩৮ সময় দেখুন

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে  ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ জিলা স্কুলের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল ৫ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ — প্রেক্ষাপটকে ভিত্তি করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। তরুণ বিতার্কিকরা তাদের যুক্তি, বিশ্লেষণ এবং মননশীল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী সংগ্রাম, গণতন্ত্র ও দেশের ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে সচেতন, চিন্তাশীল ও নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতেই এমন আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD