বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টার পপি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৪২ সময় দেখুন

ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২২ জুলাই:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক নবগঠিত কমিটির সমন্বয় সভা। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ময়মনসিংহ থেকে জামালপুর রুটে বাস সার্ভিস চালুর সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, “আলোচিত প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সভায় শম্ভুগঞ্জ সেতুর টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই টোল প্লাজা পুনরায় চালুর বিরোধিতা করেন। তারা বলেন, এটি চালু হলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হবে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। আমাদের কাজই আমাদের পরিচয়—কথা নয়, কাজে বিশ্বাস রাখি।” তিনি আরও বলেন, ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বয়ান রাখতে অনুরোধ করা হয়েছে।

সভায় আগামী ২৪ জুলাই শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি উদযাপনের ঘোষণাও দেওয়া হয়।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, “দল-মত নির্বিশেষে একত্রিত থাকলে ময়মনসিংহ শান্তিপূর্ণ নগরী হিসেবে দেশের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD