প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ধর্ম উপদেষ্টার শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এর আগে উপদেষ্টা খবর পেয়ে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আহত ও অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি সেখানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করেন।
স্বাক্ষরিত/-
মোঃ আবুবকর সিদ্দীক
জনসংযোগ কর্মকর্তা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
মোবাইলঃ ০১৮১৪-১৭৩১৭৭