রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

লালপুরে সরকারি রাস্তা নিজের দাবি করে চলাচলে বাঁধা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৯০ সময় দেখুন

লালপুরে সরকারি রাস্তা নিজের দাবি করে চলাচলে বাঁধা

নাটোরের  লালপুর, বিলমাড়ীয়ায়  সরকারি রাস্তা নিজের দাবি করে জনসাধারণের চলাচলে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা রাজ্জাকের চায়ের দোকানের মোড় হতে  শ্রী শ্যামল কুমার চৌধুরীর বাড়ি অভিমুখে ও মৃত মহি উদ্দিন মিয়ার বাড়ি হয়ে ঘোষপাড়া অভিমুখে চলাচলের রাস্তা জনৈক বেনুয়ারা খাতুন নিজের দাবি করে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছে। গত ১৩ জুলাই স্থানীয় দের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলে বেনুয়ারা খাতুন চলাচলকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় । নাগশোষা গ্রামের আলমগীর কবির বলেন, সরকারের ১ নং খতিয়ানের ২২৭ নং ও ২৪২ নং দাগের রাস্তার জমি  কিভাবে বেনুয়ারা দাবি করে তা খতিয়ে দেখা দরকার, সে নিজের বাড়িটিই রাস্তা দখল করে করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, বেনুয়ারা চরম ঝড়গাটিয়া মহিলা, তার কাজ এলাকার লোকজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। তার কুট কৌশলের কাছে স্থানীয়রা অসহায়।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদে বেনুয়ারার বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, অভিযোগ পেয়েছি, সরজমিনে যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD