রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের স্মরণে রাজিবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৭৩ সময় দেখুন

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের স্মরণে রাজিবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠান।

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আরোগ্য কামনায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল দশটায় বিদ্যালয়ের সম্মুখে সকল শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল আলীম। এ সময় প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন বলেন এই মর্মান্তিক ঘটনায় যে ক্ষতি সাধিত হয়েছে তা অপূরণীয়।
এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে সেজন্য কতৃপক্ষের দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

এ দিন সরকারি ঘোষণা অনুযায়ী শোক দিবস গিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD