বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জয়পুরহাটে বিলের ঘাটে পর্যটন কেন্দ্রের উদ্বোধন

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৪৩ সময় দেখুন

জয়পুরহাটে বিলের ঘাটে পর্যটন কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট-এ গড়ে তোলা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র নিঃশব্দ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল উপজেলা পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন, ক্ষেতলাল উপজেলার

বিএনপি সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ জয়।

জেলা প্রশাসক জানান, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য সম্ভাবনাময়। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD