বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

মাইলস্টোন ট্র্যাজেডিতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির শোক

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪১৮ সময় দেখুন

মাইলস্টোন ট্র্যাজেডিতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির শোক

বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)।

সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

ওয়াইজেসি নেতারা আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F‑7 BGI যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং দেড় শতাধিক জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD