বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়ন বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৭১ সময় দেখুন

ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়ন বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা:

সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। গেল ফ্যাসিবাদীদেরকে নিয়ে অবৈধ ভাবে পাইকুরাটি ইউনিয়নের আহবায়ক কমিটির বিরুদ্ধে
মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করার জন্য আহবান করেন। বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করা হয়েছে। সেই আওয়ামী দূসর নিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, তাহা মেনে নিতে পারছিনা, অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী ও ন্যায় পরায়ন কর্মীদের অন্তভুক্ত করা হোক। কমিটি বিলুপ্ত না হলে আমাদের আন্দোলন চলবেই চলবে। আন্দোলনকারীরা উপজেলা আহবায়ক কমিটি ও জেলা কমিটি সহ কেন্দ্রিয় কমিটির কাছে কমিটি বাতিলের অনুরোধ করেন। ঘন্টা ব্যাপী মানবন্ধনের পর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক যুবদলের সভাপতি মোবারক হোসেন সেলিম এর সঞ্চালনায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সদস্য মো: সবুজ মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি ও কারাবন্ধী নেতা মোখলেছুর রহমান, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন, বিএনপি নেতা ও কারাবন্ধী নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম, নুরুল আমিন প্রমূখ। মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। এব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি মো: লিয়াকত আলী বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ২১ জন সদস্য এর মধ্য ৫ জন স্বাক্ষর ক্ষমতা রয়েছে। সবাই মিলে যাচাই বাচাই করে ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি। ##

সাইফ উল্লাহ
মোবা: ০২৭১২৪৫১৪৪৬
তারিখ: ২১/৭/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD