রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

জগন্নাথপুর পৌর সভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪২১ সময় দেখুন

জগন্নাথপুর পৌর সভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

জগন্নাথপুর পৌর সভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ২১কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আজ ২১শে জুলাই রোজ সোমবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর সভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, আব্দুল ওয়াহিদ ও শাহ ফুজায়েল আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আলী হোসেন।
সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার পৌর প্রশাসক মোঃ বরকত উল্লাহ। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ২কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৮৬লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির, সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য মুকিম উদ্দিন, সাংবাদিক আমিনুল হক শিপন, আলী হোসেন, তৈয়বুর রহমান, অসীত রায় প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD