বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

রাণীশংকৈল থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭০ সময় দেখুন

রাণীশংকৈল থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর ও করনাইট এলাকায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভবানন্দ পুর এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলাউদ্দিন (২৫) ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD