বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮২ সময় দেখুন

লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাটোরের লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট (২১) উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দুপুরে বিজয়পুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। এ সময়ই রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবার নিশ্চিত করে এটি সুইটের মরদেহ।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD