বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪২৪ সময় দেখুন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠান

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানায়, উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানায়, যানজট নিরেসনে শহরের বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে ও অটোরিকশা সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও শহরের মেছোয়া বাজারে ফুটপাতে যেন অবৈধ দোকান বসতে না পারে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা জন্য আনসার নিয়োগের বিষয়ে বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে।

ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনা প্রবল এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিড বেকারসমূহের রংকরন এবং জেব্রা ক্রসিং এর কাজ চলমান আছে।

সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানায়, ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণের জন্য প্রণোদনা হিসাবে রোপাআমন উফশী ৪০৫০০ জন/বিঘায়, নারিকেলের চারা ১৫০০০টি ৩০০০ জন কৃষকের জন্য ও প্রতিষ্ঠানের জন্য ৩০০০টি, মরিচ বীজ(হাইব্রীড) ৮০০ জন, লেবু চারা ৮০০ জন, তাল-১৫০০ জন, গ্রীষ্মকালীন শাকসবজি ১২০০ জন বরাদ্দনুযায়ী উপজেলাওয়ারী বিভাজন প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক বিভাগের নিজস্ব কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে,  আমাদের এক দপ্তরের সাথে অন্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD