শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ২০ জুলাই, রবিবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

মতবিনিময়কালে ইউএনও দীপ জন মিত্র বলেন,
“ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে। সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি আপনাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“যেকোনো অনিয়ম, দুর্নীতি বা সমস্যা দ্রুত জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অংশীদারত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD