বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

মৌলভীবাজারে বিপিকেএফ প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন

আবদাল মিয়া,মৌলভীবাজার জেলা প্রতিনিধ,
  • আপডেটের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৬১ সময় দেখুন

মৌলভীবাজারে বিপিকেএফ প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন

মৌলভীবাজারে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) রেজি: নং- বি ২২৩৫ এর প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) এর সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সভায় মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদের সভাপতি ও বিপিকেএফ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ সামছুজ্জামান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিপিকেএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম. নুরুজ্জামান।

মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সহ-প্রকৌশলী ও বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাৎ হোসেন ভূইয়া।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিপিকেএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নূরে আলম (মানিক), যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেচুর রহমান (জিল্লু), ভোলা পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন।

হবিগঞ্জ পৌরসভার মোঃ ফরিদ মিয়াকে সভাপতি, বড়লেখা পৌরসভার আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক, সায়েস্তাগঞ্জ পৌরসভার জহিরুল ইসলাম ও মৌলভীবাজার পৌরসভার মোঃ আব্দুল কাইয়ূমকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে বিপিকেএফ সিলেট বিভাগীয় আংশিক কমিটির ঘোষণা করেন প্রতিনিধি সভার প্রধান অতিথি বিপিকেএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম. নুরুজ্জামান।

প্রধান অতিথি বিপিকেএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম. নুরুজ্জামান নব-নির্বাচিত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তার বক্তব্যে বলেন, আমি আশা করি দ্রুততম সময়ের মধ্যে সিলেট বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্যদিয়ে ফেডারেশন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে পৌর কর্মচারীদের জন্য কিছু করার জন্য। আমরা চাই রাষ্ট্রীয় কোষাগার হতে মাস শেষে বেতন এবং চাকরীর মেয়াদ শেষে অবসরজনিত ভাতা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD