বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন

 

 

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এর নির্দেশে সাভার থানা শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বাদ যোহর নামাজ শেষে ঢাকা জেলা ছাত্রদল সাবেক সদস্য, মোঃ রফিকুল ইসলাম(নোমান)সভাপতিত্বে মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদল সাবেক সহ সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম জুয়েল সহ প্রমুখ।

এসময় ঢাকা জেলা ছাত্রদল সাবেক সদস্য, মোঃ রফিকুল ইসলাম(নোমান) বলেন, গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একইসঙ্গে আহত সকল জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য লাভের সুস্থতা কামনা করি।

তিনি আরো বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবে এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD