সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

ছাতকে জাউয়াবাজার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
ছাতকে জাউয়াবাজার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
ছাতকে জাউয়াবাজার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে এক যৌথ প্রস্তুতি মুলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাউয়া বাজারে কামাল উদ্দিনের অটো রাইসমিল মাঠে এ শুক্রবার রাত এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য এস এম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুব দলের সহ-সভাপতি আব্দুর রহিম মেম্বার, ছাতক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই লিপু, বিএনপি নেতা ও জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বিএনপি নেতা নুরুল আলম।

বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, আকতার হোসেন, জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোয়েব আহমদ, বিএনপি নেতা ছায়াদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সাদির মিয়া, কবির আহমদ, আব্দুল খালিক, লায়েক মিয়া, আব্দুল খালিক ভক্কু, মোঃ সৈদ আলী, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, ছাত্রদলের রুবেল আহমদ রানা, মেহেদী হাসান তামিম, মোহাম্মদ আলী, রুহুল আমিন প্রমুখ।

কর্মী সভায় জাউয়াবাজার ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD