সুনামগঞ্জের মধ্যনগরে স্রোতের টানে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শামছুন্নাহারের পিতার বাড়ি ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে। তিনি পিত্রালয় থেকে স্বামীর বাড়ি নেত্রকোনার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের ডুর্লভপুর গ্রামে যাওয়ার জন্য যাত্রীবাহী নৌকায় ওঠেন। পথিমধ্যে নৌ-দুর্ঘটনার মারা যান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, যাত্রীবাহী নৌকাটি শুক্রবার (১৮ জুলাই) ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে যাত্রী নিয়ে কলমাকান্দার উদ্দেশ্যে যাবার পথে মধ্যনগরের পিঁপড়া কান্দা ব্রীজের কাছে পৌঁছলে পানির প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা সকল যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার পানিতে তলিয়ে যান।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আইনী পদক্ষেপের পাশাপাশি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।