মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১২ সময় দেখুন
ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক
ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক

ছাতকে প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক সেনা ক্যাম্পের টহল দল।

১৭ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় ফুসকা রেডব্লু সহ বিভিন্ন পন্য ও ৩ চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর পুত্র জাহিদ মিয়া (২৫) ও ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের পুত্র মোঃ পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের পুত্র মোঃ জহিরুল ইসলাম(২৩)।

আটক মালামালের মধ্যে রয়েছে ৫১৪০-কেজি ফুসকা, ৯৫৮ পিস রেডব্লু ক্যান, ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ টাকা মূল্যের বলে জানিয়েছে পুলিশ। আটক ৩ জনকে মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, আটক তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD