বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

জুলফিকার আলী ভুট্ট’র স্মরণে সীমান্ত ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

বিক্রম হুসাইন কাব্য (চুয়াডাঙ্গা)
  • আপডেটের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন
জুলফিকার আলী ভুট্ট'র স্মরণে সীমান্ত ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
জুলফিকার আলী ভুট্ট'র স্মরণে সীমান্ত ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী ভুট্ট’র মৃত্যুতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সীমান্ত ইউনিয়ন শাখার ব্যানারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দীন মঈন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোঃ আবু তালেব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সামীম রেজা, রতনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলফিকার আলী ভুট্ট’ ছিলেন একজন সৎ, সাহসী ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি বিএনপির আদর্শের প্রতি আজীবন অটল ছিলেন এবং দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তবুও কখনো আপোষ করেননি।

মরহুমের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুম জুলফিকার আলী ভুট্ট’র রাজনৈতিক অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD