বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

লালপুরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান, মদ ও কাঁচামাল জব্দ,গ্রেফতার ১

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
লালপুরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান, মদ ও কাঁচামাল জব্দ,গ্রেফতার ১
লালপুরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান, মদ ও কাঁচামাল জব্দ,গ্রেফতার ১

নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানায় যৌথ বাহিনী (সেনাবাহিনী ও পুলিশ) বিশেষ অভিযান পরিচালনা করে মদ তৈরির কাঁচামালসহ মোসা. নাছিমা আক্তারকে (৪৩) আটক করে।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ এবং নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা. নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD