রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

লালপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লালপুর ( নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
লালপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
লালপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নাটোরের লালপুরে জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন , রাজনৈতিক দল , বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

বুধবার ( ১৬ জুলাই) লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ, উপজেলা সাব রেজিস্ট্রার সজল কুমার সাহা, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক আফরোজা পারভীন, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার শাহাদাৎ হুসাইন, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন, এনসিপি নাটোর জেলা সমন্বয়ক সদস্য ইন্জিনিয়ার শাহীনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকী, আসিফ আহমেদ অপু প্রমুখ। এছাড়া

লালপুর উপজেলা প্রেস ক্লাব, মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসা, ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা, বিলমাড়ীয়া মডেল একাডেমী, জাতীয় সাংবাদিক সংস্থা, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির কর্মসূচি পালন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD