রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি।

ভৈরব , কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওসমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ , টিআর কাবিখা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে তার অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসিরা।

মঙ্গলবার সকালে নাজিরদীঘী এলাকাবাসীর আয়োজনে নাজিরদীঘী গ্রামে সংবাদ সম্মেলনে ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সভাপতি হাজী আবুল কাসেম সভাপতি ওসমানপুর বিএনপি , উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ দ্বীন ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সাদিরুজ্জামান বাছির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক নুর মোহাম্মদ সহ স্থানীয়রা সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
তারা জানান ২০২৫ সালে ঈদুল ফিতর ও ঈদউল আযহা উপলক্ষ্যে সরকারি বরাদ্দ ভিজিএফের চাল দুঃস্থ, অসহায়দের মাঝে বিতরন না করে কৌশলে আত্মসাৎ করেছে। তাছাড়া টিআর কাবিখার সরকারি বরাদ্দ পেয়ে ও সড়ক সংস্কার না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার পাশাপাশি এলাকাবাসিদের কাছ থেকে ও সড়ক সংস্কারের কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে ।
প্রকল্পের টাকা ও ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়ার পর ও প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। তাই অচিরেই লিটন মিয়া কে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সরকারের কাছে ।
সংবাদ সম্মেলন শেষে প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার অপসারনের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD