মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ

জৈন্তাপুর সংবাদদাতা::
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২২ সময় দেখুন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে ২৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ( ১৫ জুলাই ২০২৫) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

বিজিবির সূত্রে জানা গেছে, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ এবং বিয়ার। সব মিলিয়ে এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি সাতাশ লক্ষ পঁচাশি হাজার ছয়শত নব্বই টাকা। আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজিবির এমন উদ্যোগ সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD